ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাহিরপুরে যৌথ অভিযানে বড় সাফল্য, পলাতক ‘বিড়ি কুদ্দুস’, উদ্ধার বিপুল ভারতীয় বিড়ি

আমির হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসেন,স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে যৌথ অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুস মিয়া ওরফে ‘বিড়ি কুদ্দুস’ পালিয়ে যান।জানা যায়, গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ফকিরনগর গ্রামের কুদ্দুস মিয়ার (পিতা: শব্দর আলী) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস মিয়া পালিয়ে যান।বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে স্থানীয় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাহিরপুরে যৌথ অভিযানে বড় সাফল্য, পলাতক ‘বিড়ি কুদ্দুস’, উদ্ধার বিপুল ভারতীয় বিড়ি

আপডেট সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬