ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে বিরোধ, শশুরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি। 

কেশবপুর যশোর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেশবপুর যশোর প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পাঁজিয়া গ্রামের মকবুল মোল্লার ছেলে মুরসালিন ও আড়ুয়া গ্রামের  রাজীব গাজীর ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২ জুন) কেশবপুর থানায় এ জিডি দায়ের করেন উপজেলার পাঁজিয়া গ্রামের বাসিন্দা আমজাত হোসেনের ছেলে  মো. আবু হেনা (২৩)জিডিতে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের  রাজিব গাজী নামের এক ব্যক্তির মেয়েকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন।  বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুর পক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন রাত আনুমানিক ১২টার দিকে মুরসালিন ও রাজীব গাজীর গং তার বাড়িতে এসে তাকে ও পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিবাদীপক্ষ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। এ বিষয়ে কেশবপুর থানার ডিউটি অফিসার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে বিরোধ, শশুরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি। 

আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬