দীপেন দেওয়ান এমপি মহোদয়ের রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয় কেন্দ্র এবং সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র পরিদর্শন
- আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত কপি
চিরন বিকাশ দেওয়ান
সাবেক পার্বত্য মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নির্দেশনায় আজ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয় কেন্দ্র এবং সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগীতার আশ্বাস দেন। দীপেন দেওয়ান এমপি নানিয়ারচর উপজেলার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থদের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং শিশুখাদ্য দ্রব্য বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, পৌর বিএনপির সিঃযুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























