ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কটিয়াদী মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ এর উদোগে রাস্তা সংস্কার। জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রম কল্যাণ কমিটির শুভ উদ্বোধন কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়াতে নব নির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে খুলনা ৫ সাংসদকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ। কিশোরগঞ্জ এক্সপ্রেস  কে  জারিয়া  পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ১১ দলীয়  ঐক্যের গণ মিছিল অনুষ্ঠিত।

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 
  • আপডেট সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 

জুলাই অভ্যুত্থানের  দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে  ১১ দলীয় ঐক্যের  উদ্যোগে  জেলা শহরের  শহীদি মসজিদ চত্বর থেকে একটি গণ মিছিল  বের হয়।  মিছিলটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে  গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  শেষ হয়। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই)  বিকেলে অনুষ্ঠিত  গণমিছিলে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।এসময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।জনগণের গণরায়ের প্রতিফলন ঘটিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।এছাড়া, কুরআন সুন্নাহ’র আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান করে   বক্তারা  বলেন,  ইসলামের জন্য এই দেশ,কুরআন সুন্নাহ’র আইনের জন্য এইদেশ,  কুরআন সুন্নাহ’র আইনেই হতে পারে একটি কল্যাণ  মূলক রাষ্ট্র।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, এলডিপির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কিশোরগঞ্জে ১১ দলীয়  ঐক্যের গণ মিছিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬