জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রম কল্যাণ কমিটির শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

মোঃ নুরুজ্জামান নীলফামারী
নীলফামারীর জলঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-৩৪৪৬)’-এর আওতাধীন ‘শ্রম কল্যাণ কমিটি, জলঢাকা’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৩রা জুলাই, ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জলঢাকা স্থানীয় একটি মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা শ্রমিক দলের সভাপতি জনাব নুর আলম।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব ময়নুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব জামিয়ার রহমান। আরও একজন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি শাহজাদা মুক্তি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জলঢাকা উপজেলা বিএনপির এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা শ্রম কল্যাণ কমিটির নবগঠিত সভাপতি রউফুল ইসলাম বাবু এবং সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ সাধন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রেখে পরিবহন খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।




















