কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনায় ভরে যাওয়া কিশোরগঞ্জ পৌরসভার পুকুর গুলো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা। এরই অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) সকাল থেকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার পুকুরে আনুষ্ঠানিক ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুকুরের ময়লা-আবর্জনা অপসারণের কাজ করেন। এর সাথে সহযোগিতায় ছিল কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন (পরা)এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ ধরনের কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চলার আশাবাদ ব্যক্ত করেন।




















