ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কটিয়াদী মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ এর উদোগে রাস্তা সংস্কার। জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রম কল্যাণ কমিটির শুভ উদ্বোধন কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়াতে নব নির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে খুলনা ৫ সাংসদকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ। কিশোরগঞ্জ এক্সপ্রেস  কে  জারিয়া  পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাংশায় কৃষকের পাট ভেঙ্গ সর্বনাশ করলো দুর্বৃত্তরা 

অতুল সরকার,রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতুল সরকার,রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় গত মৌসুমে পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করার পর এবার একই কৃষকের ২০ শতাংশ জমির পরিপক্ব পাট ভেঙ্গে নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রতিটি পাটের মাথা ও মাঝ খান থেকে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জুলাই) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এ জঘন্যতম ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্থ কৃষক বাবুল মোল্লা। বাবুল মোল্লা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের বাসিন্দা।জানা গেছ, মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন।ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে পাটক্ষেত দেখে বাড়ি যান। শনিবার সকালে পাট কাটতে গিয়ে দেখেন, তার জমির অধিকাংশ পাটগাছ ভেঙ্গে ফেলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলাকার কিছু লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তিনি।সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়ারা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম৷ তিনি বলেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাংশায় কৃষকের পাট ভেঙ্গ সর্বনাশ করলো দুর্বৃত্তরা 

আপডেট সময় : ০১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬