ডুমুরিয়াতে নব নির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে খুলনা ৫ সাংসদকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

সুদীপ্ত মিস্ত্রী, ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ৩রা জুলাই রোজ সোমবার বিকাল ৬ ঘটিকার সময় মাদারতলা বাজারের নব নির্বাচিত বাজার কমিটি ও এলাবাবাসীর স্বমনয়ে খুলনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবি কে গণসংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত বাজার কমিটির সভাপতি জনাব স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে ও ৭ নং শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী আসগার লবি ( মাননীয় সংসদ সদস্য খুলনা ৫), বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা মোশারফ হোসেন মফিজ (সাবেক আহবায়ক ডুমুরিয়া উপজেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহবায়ক,খুলনা জেলা বিএনপি),বিশেষ অতিথী হিসাবে আরও উপস্থিত ছিলেন,জনাব শেখ সরোয়ার হোসেন ( সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ডুমুরিয়া উপজেলা বিএনপি),জনাব সরদার আব্দুল মালেক (সাবেক সদস্য সচিব ডুমুরিয়া উপজেলা বিএনপি),জনাব আহম্মদ আলী ফকির (সভাপতি ৭ নং শোভনা ইউনিয়ন বিএনপি),জনাব আব্দুল গফ্ফার শেখ,(সাধারন সম্পাদক ৭ নং শোভনা ইউনিয়ন বিএনপি) সহ নব নির্বাচিত বাজার কমিটির সকল সদস্য বৃন্দ,রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ এলাকাবাসী।প্রধান অতিথী শুভেচ্ছা বক্তব্য বলেন,দক্ষিণ বঙ্গের অন্যতম জেলা হচ্ছে খুলনা। বর্তমানে ধান,মাছ,সবজি সকল দিক দিয়ে এগিয়ে। তরমুজ চাষ করে দেশের অর্থনৈতিক খাতে অন্যতম ভূমিকা রাখছে ডুমুরিয়া উপজেলা। তরমুজ সঠিক ভাবে সংরক্ষন ও চিংড়ি চাষের সঠিক উৎপাদন বৃদ্ধি ও সঠিক পদ্ধতিতে রপ্তানির ব্যাপারে ব্যাপক আলোচনা করেন। বর্তমানে বিদ্যুৎের সমস্যা সমাধানের তিনি পদক্ষেপ গ্রহনের আশা ব্যাক্ত রাখেন ও নব নির্বাচিত বাজার কমিটির আগামি দিনের জন্য শুভকামনা করেন। অএ এলাকার সকল সমস্যা সমাধানের কাজ করবেন বলে আশা ব্যাক্ত রাখেন।বিশেষ অতিথীদের শুভেচ্ছা বক্ত্যবের মাধ্যমে উপস্থিত সকল নেতাকর্মী ও জনসাধারনের মাঝে মিষ্টি বিতরন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





















