পাট নিয়ে বিপাকে খোকসার কৃষকেরা
- আপডেট সময় : ১২:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

চিতা বিশ্বাস,নিজস্ব প্রতিনিধি
আমাদের অহংকার ‘সোনালী আঁশ’ পাট। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষক মাঠে যে সোনালী স্বপ্ন বুনে, তাতেই হাসে বাংলার মুখ।সবুজের সমারোহে ঘেরা পাটক্ষেত আজ কৃষকের চোখের মণি। এই পাট শুধু একটি ফসল নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।মাটির বুক চিরে ফলানো পাটের ঘ্রাণে মিশে আছে এক কৃষকের সারা বছরের সুখ-দুঃখের গল্প।সেই গল্প যদি কষ্টের হয় তখন কি করবে কৃষক, হে এই বার কৃষকের মুখে হাসি নেই । আছে শুধু কষ্ট । একেতে পানির সংকট আর ন্যায্য দাম পাচ্ছে না কৃষক।চরবিহাড়িয়া গ্রামের কৃষক শ্যামল প্রামানিক বলেন একে তে জলের সংকট ঠিক মতন পাট যাগ দিতে পারছে না কৃষক ।শেখ পাড়া বিহাড়িয়ার হিরাজ শেখ বলেন প্রতি হাতা পাট জমি থেকে ৫টাকা করে নিয়ে আসতে হয়।আর এক কৃষক বলেন দাম পাচ্ছি না আমাদের পাট কাট্টে লাগে বিঘা প্রতি ৪০০০ হাজার টাকা টানতে লাগে ৫ টাকা হাতা পাট ধুতে লাগে ৫ টাকা হাতা তাতে আমাদের থাকলো কী?আমাদের সরকারের কাছে অনুরোধ যে পাটের দাম যেনো ন্যায্য পাই।অমরেশ বিশ্বাস বলেন যে এখন বাজারে ৩৫০০ টাকা করে যাচ্ছে এতে তো কৃষকের মরা ছাড়া কোনো উপায় নেই ।খোকসা উপজেলা কৃষি অফিস বলছে এখনো কতো হেক্টর চাষা বাদ করা হয়েছে এটার কোনো তথ্য নেই আমাদের কাছে













