ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান

কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ

কাউনিয়া রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়া রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার তফিকল বাজার সহ বিভিন্ন বাজারে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। এবং প্রতিটি সবজির কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।
সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ভালো মানের গোল বেগুন। এর দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি ৮০-১২০ টাকায় পৌঁছেছে। মুলার দাম ৫০-৬০ টাকা কেজি। ঝিঙা, ধুন্দল ও শসা কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স, পটল ও কাকরোল। ৬০ টাকার নিচে রয়েছে শুধু পেঁপে, যার দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা। প্রতি পিস কুমড়া ৫০-৬০ টাকা এবং লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৬০ টাকা বিক্রি হচ্ছে। পিঁয়াজ ৫০-৬০, রসুন ৮০-১০০ টাকা। কাঁচা মরিচ কেজিপ্রতি ২৬০-২৮০ টাকায়।
ক্রেতারা বলছেন, সবজির এমন দামে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনতে হচ্ছে।
বিক্রেতারা জানান, বিভিন্ন এলাকার সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে অনেক ক্রেতা সবজি না কিনেই ফিরে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে এলে এবং বৃষ্টি কমে গেলে সবজির দাম আবার কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন
সবজির দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাজারের অন্যান্য পণ্যের ওপরও। দু একসপ্তাহের মাঝে সকল সবজি ক্রেতার নাগালে আসবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ

আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬