ওয়ালটন ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নীলফামারীর আব্দুর রহিম
- আপডেট সময় : ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনের চলমান মিলিয়নিয়ার অফারে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার ক্যাশ ভাউচার জিতে নিয়েছেন নীলফামারীর শুটি পাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম।সম্প্রতি স্থানীয় এ আর ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুম থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। পণ্যটি কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করতেই তার মোবাইলে ক্যাশ ভাউচার পাওয়ার ফিরতি মেসেজ আসে।পুরস্কার হস্তান্তর ও শোরুমের প্রতিক্রিয়া,এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আব্দুর রহিমের হাতে ক্যাশ ভাউচার ও সমমূল্যের ওয়ালটন পণ্য বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,এ আর ইলেকট্রনিক্স-এর নির্বাহী পরিচালক খাদেমুল আলম।ওয়ালটন কোম্পানির ডিসিএম মানিক।আর এস এম জোবায়ের হোসেন।শোরুমের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।ক্রেতার অনুভূতি,অপ্রত্যাশিত এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আব্দুর রহিম বলেন,”আমি কেবল একটি ফ্রিজ কিনতে এসেছিলাম, কিন্তু ওয়ালটনের মিলিয়নিয়ার অফারে ৫০ হাজার টাকার ভাউচার পাব—তা ভাবিনি। আমি সত্যিই বিস্মিত এবং খুব খুশি। ক্রেতাদের জন্য এমন সুযোগ রাখায় ওয়ালটনকে ধন্যবাদ।”শোরুম কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন সবসময় ক্রেতাদের সেরা মানের পণ্যের পাশাপাশি সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করে। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত।















