ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ

আমির হোসাইন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে খনিজ বালু লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেতাহিরপুর থানা পুলিশ। এ সময় চুরি করা বালিভর্তি একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়।মঙ্গলবার মধ্যে রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে শাহ মান্না ,একই গ্রামের রোমান মিয়া ওরফে রোমান শাহ, মৃত আসাদ মিয়া শাহর ছেলে মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, সফর আলীর ছেলে ইমাম হোসেন এবং গড়কাটি গ্রামের জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন। এই মামলায় আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই সালাউদ্দিন মোল্লা বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মান্না মিয়া ওরফে শাহ মান্নার নেতৃত্বে একটি সংঘবদ্ধ বালু লুটেরা চক্র যাদুকাটা নদীর পশ্চিম তীর ঘাগটিয়া ঝালোরটেক এলাকা পাড় কেটে খনিজ বালু লুট করে কয়েটি স্টিলবডি নৌকা নৌকা বুঝাই করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল একটি দল ঘাগটিয়া ঝালরটক অভিযান চালায়।এ সময় অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি নৌকা কৌশলে পালিয়ে গেলেও সময় নদীর তীর থেকে লুট করা খনিজ বালিভর্তি একটি ট্রলার জব্দ করা হয়। তবে এসময় নদীর তীরে কেটে বালু লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ

আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬