সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী পিন্টু
- আপডেট সময় : ১২:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়ন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ ভোটারদের সাথে পূর্ব প্রস্তুতিমূলক নির্বাচনী মত বিনিময় সভা করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু। ৩০ মে শনিবার সন্ধ্যায় মোস্তাক আলীর সভাপতিত্বে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার যুব সমাজ, দলীয় নেতা-কর্মী, মুরুব্বীয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, এই ৩টি ওয়ার্ড থেকে আমরা কখনো চেয়ারম্যান পাইনি। তাই দল মত নির্বিশেষে সব দুঃখ দুর্দশা ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ থেকে খাদেমুল ইসলাম পিন্টুকে চেয়ারম্যান বানানোর কথা তুলে ধরেন। চেয়ারম্যান প্রার্থী খাদেমুল ইসলাম পিন্টু বলেন, আমি এই ইউনিয়ন বাসী সকলের দুঃখ দুর্দশা ভাগাভাগি করে নিয়ে সবসময় পাশে থেকে কাজ করতে চাই। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমার হয়ে মন থেকে কাজ করেন তাহলে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো এবং চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো। চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই ইউনিয়ন বাসী সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
মো: ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২























