কিশোরগঞ্জে বড়লোকের দোকানের এক্সটেনশন অভিযান শুরু
- আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা শহরে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও দোকানের কার্যক্রম ফুটপাত পর্যন্ত সম্প্রসারিত করা কে কেন্দ্র করে পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে ফলে বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের, এতে করে শহরে যানযট সৃষ্টি হচ্ছে। পথচারীদের স্বস্তি ফেরাতে ও শহরকে যানযট মুক্ত করতে ফুটপাত দখলমুক্ত অভিযানে নেমেছে প্রশাসন। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের বটতলা মোড় এলাকা থেকে কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী দোকান থাকা সত্ত্বেও দোকানের কার্যক্রম ফুটপাত পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে এটিকেই আমরা ‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ বলছি।এ পর্যন্ত মোট ৩ বার গণবিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এ ছাড়াও ২ বার লিখিত নোটিশ এবং ১ বার মাইকিং করা হয়েছে। মোট ৬ বার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা মেসেজ পেয়েছি ইতোমধ্যে অনেকেই তাদের দোকানের অতিরিক্ত অংশ গুটিয়ে নিয়েছেন, কিন্তু যারা এখনোও তাদের দোকানের অতিরিক্ত অংশ গুটাতে পারেন নাই তাদের জন্যই আজকের এই অপারেশন। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী দোকান থাকা সত্ত্বেও দোকানের কার্যক্রম ফুটপাত পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। উদাহরণস্বরূপ, একজন পরোটার দোকানদার তার গ্যাস সিলিন্ডার, চুলা ও রান্নার সরঞ্জাম ফুটপাতে রেখে ব্যবসা পরিচালনা করছেন। অথচ তিনি ইচ্ছা করলে এগুলো দোকানের ভেতরে রেখেই ব্যবসা পরিচালনা করতে পারেন। এ ধরনের অতিরিক্ত দখল অপসারণের জন্য বহুবার নোটিশ প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, অথচ একদিকে রাস্তার পাশে ভ্যানগাড়ি ও অন্যান্য অবৈধ যানবাহনের দখলে, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভা, জেলা প্রশাসক, ও এমপি মহোদয় আছেন তাদের সাথে কথা বলেছি।ফুটপাতের হকার বা অস্থায়ী দোকানগুলো সম্পর্কে তিনি বলেন, যারা ফুটপাতে বেন নিয়ে বসে আছেন তাদের ব্যাপারে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব।আমরা একটা জায়গা খুজতেছি সেখানে তাদেরকে আমরা পুনর্বাসন করবো ।


















