ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ

দেড় বছরের শিশুকে রেখে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, বিপাকে স্বামী ও পরিবার

মোঃ তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামে দেড় বছরের শিশু সন্তানকে রেখে এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাট গ্রামের বাসিন্দা মোঃ মুজিবর ডাক্তারের মেয়ে মোছাঃ হুমায়রা খাতুনের সঙ্গে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তার খালাতো ভাই মোঃ মুরসালিন (সেলিম)-এর বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বর্তমানে শিশুটির বয়স প্রায় দেড় বছর।
পরিবারের সদস্যদের অভিযোগ, সম্প্রতি হুমায়রা খাতুন তার শিশু সন্তানকে নানার বাড়িতে রেখে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান। হঠাৎ এমন ঘটনায় স্বামী, সন্তান ও দুই পরিবারই চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
স্বজনরা জানান, দাম্পত্য জীবনে নানা টানাপোড়েনের মধ্যেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন মুরসালিন। কিন্তু স্ত্রীর এমন সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছেন। বর্তমানে একমাত্র সন্তানকে নিয়েই বাকি জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত দেড় বছরের শিশুটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, শিশুটির সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার জন্য প্রয়োজন পরিবার ও সমাজের সহযোগিতা।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত হুমায়রা খাতুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেড় বছরের শিশুকে রেখে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, বিপাকে স্বামী ও পরিবার

আপডেট সময় : ১২:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬