ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

যুবসমাজকে রক্ষায় বাদাঘাট ইউনিয়নে মাদকবিরোধী অভিযান জোরদার

আমির হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সচেতন যুবকদের উদ্যোগে ৮১ সদস্যবিশিষ্ট মাদক নির্মূল কমিটি (মানিক) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী মো. সাজ্জাদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রনেতা আজিজুর রহমান কাউছার।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার বাদাঘাট বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।
তাঁরা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ইতোমধ্যে উপজেলার বাদাঘাট, বড়দল উত্তর ও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও জুয়াবিরোধী প্রচারণা, সচেতনতামূলক সভা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনের সদস্যরা। এসব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ বিষয়ে গণকল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা সভাপতি সারোয়ার ইবনে গিয়াস বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।তাদের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।”স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় এ উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং তাহিরপুরকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুবসমাজকে রক্ষায় বাদাঘাট ইউনিয়নে মাদকবিরোধী অভিযান জোরদার

আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬