ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

সামাজিক সচেতনতা ও আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়” এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী আবাসিকভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার নারী সদস্যরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধিতে নারীদের ভূমিকা, পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ। তিনি বলেন, “মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি অপরাধ দমনে তথ্য প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।এছাড়া প্রশিক্ষণে সরকারি অর্থ আদায়ে সার্টিফিকেট মামলা, ফৌজদারি মামলা, আইন প্রয়োগের বিভিন্ন দিক, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে এসব বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করেন।আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক নেতৃত্বের বিকাশ এবং আইনি সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সামাজিক সচেতনতা ও আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬