ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

রামপালে পুষ্টি মিলনমেলার আওতায় দিনব্যাপী ফলবাগান প্রশিক্ষণ

শেখ মাসুম বিল্লাহ,রামপাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালে “পরিবারের জন্য পুষ্টি মিলনমেলার মাধ্যমে আনন্দ আহরণ” প্রকল্পের আওতায় নির্বাচিত কৃষকদের নিয়ে “মিনি মিক্সড অর্চার্ড ডেভেলপমেন্ট” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।১৯ জুন ২০২৬, শুক্রবার উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত এই কর্মশালার আয়োজনে ছিল ময়মনসিংহের মডার্ন নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম।সক্রিয় সহযোগিতা করেন রামপাল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান এম. এ. রহিম। বিশেষজ্ঞ বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ পারমাণবিক কৃষি ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো.শামসুল আলম।রামপাল এডিপিসিও এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের পক্ষে বিশ্বজিৎ সাহা সভাপতিত্ব করেন।কর্মসূচির মূল দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে এবং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুবাস এম জয়ধর।রামপাল এডিপি-এর অন্যান্য কর্মকর্তারাও প্রশিক্ষণটিকে ফলপ্রসূ করতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।প্রকল্পের মূল উদ্দেশ্য পরিবারের পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে “Happiness Harvest” করা। প্রশিক্ষণে কৃষকদের বাড়ির আঙিনা ও স্বল্প জমিতে মিনি মিক্সড অর্চার্ড স্থাপন,ফলের জাত নির্বাচন, পরিচর্যা, রোগ-বালাই দমন ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।রামপাল উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের নির্বাচিত কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে পুষ্টি মিলনমেলার আওতায় দিনব্যাপী ফলবাগান প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬