ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম এবং রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার মঙ্গলবার (২৩ জুন ২০২৬) কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।সকাল ১০টায় রাঙামাটি থেকে সড়কপথে সরকারি গাড়িযোগে তাঁরা চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে পৌঁছান। এ সময় তাঁরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয়করণ এবং এসডিজি স্থানীয়করণ পাইলটিং কার্যক্রমের সমন্বিত বাস্তবায়ন বিষয়ক ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এক কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের গুরুত্ব, উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ন চাকমা, জনসংযোগ সহকারী, রাঙামাটি জেলা পরিষদ; তপন কুমার চাকমা, এডিপির প্রজেক্ট ডিরেক্টর; ফদাং তাং রান্দাল, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ; বিপ্লব চাকমা, ইউএনডিপির স্পেশালিস্ট; পোবন কুমার চাকমা, এডিপির পরিচালক এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।এছাড়াও কর্মশালায় ইউনিয়নের হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ এবং নারী-পুরুষসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন।কর্মশালায় অংশগ্রহণের জন্য ইউএনডিপির কর্মকর্তা-কর্মচারীরা সংস্থার স্টিকারযুক্ত সাদা রঙের পাঁচটি গাড়িতে করে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে উপস্থিত হন।উল্লেখ্য, সকাল ১১টায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার কর্মসূচি শেষে রাঙামাটির উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন। পরে কর্মশালার আলোচনা ও মতবিনিময় পর্ব চলতে থাকে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে অনুষ্ঠান সমাপ্ত হয়।স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল এবং জনগণমুখী করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর

আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬