ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি পর্যালোচনা সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাটের রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন রামপালের প্রোগ্রাম অফিসার সুবাস এম. জয়ধর ও পার্থ সারথী দোবে।সভায় শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনার চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি এসব লক্ষ্য বাস্তবায়নে সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় গণমাধ্যমকর্মী শেখ মাসুম বিল্লাহ ও মো. সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত এবং শতভাগ বিদ্যালয়মুখী শিশু নিশ্চিত করতে প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি পর্যালোচনা সভা

আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬