রামপালে সৌরবিদ্যুৎচালিত নিরাপদ পানি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বাস্তবায়নাধীন “Solar-Powered Safe Water for Coastal Communities Project”-এর উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) রামপাল উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যার অর্থায়নে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।ওয়ার্ল্ড ভিশন রামপালের পক্ষে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মডারেটর সুবাস এম. জয়ধর এবং প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও গণমাধ্যমকর্মী শেখ মাসুম বিল্লাহ এবং মো. সোহানুর রহমান উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে রামপাল উপজেলার ২৯ হাজার ৬৪৭ জন মানুষকে নিরাপদ পানির আওতায় আনা হবে। এ লক্ষ্যে ৪টি সোলার RO প্ল্যান্ট, ৩টি মিনি পাইপলাইন, একাধিক পানি বিতরণ কেন্দ্র, Water Point Management Committee (WPMC) ও Community WASH Committee গঠন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সভায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে টেকসই নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে উপকূলীয় এলাকার পানিবাহিত রোগ হ্রাস, নারী ও শিশুদের ভোগান্তি কমানো এবং জলবায়ু সহনশীল নিরাপদ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























