ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

কার্বন ফার্মিং সম্প্রসারণে উপকূলীয় অঞ্চলে ২৫ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কার্বন শোষণ বৃদ্ধির লক্ষ্যে অপরাজেয় দেশ প্রকল্পের উদ্যোগে মোট ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) রামপালের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উপকারভোগী এবং ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি তার বক্তব্যে বলেন,”আমরা জানি আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী উনি সারা বাংলাদেশে আমাদের বৃক্ষরোপণের একটা চমৎকার উদ্যোগ হাতে নিয়েছেন। সেইটিরই অংশ হিসেবে ব্রাক এই গাছ রোপণ করছেন। তারা প্রত্যেক পরিবারে ১০ টা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ৪০ টা বিতরণ করছে। গাছ দেওয়ার মাধ্যমে যেহেতু এইটা আমাদের উপকূলীয় এরিয়া । উপকূলীয় এলাকা হওয়ার কারণে এই গাছগুলো রোপণের মাধ্যমে আমাদের এলাকার যে মাটির লবণাক্ততা সেটা একটু কমে যাবে এবং যেকোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগে এই এলাকা মোকাবিলা করতে সক্ষম হবে। এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।”
উল্লেখ্য, অপরাজেয় দেশ উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিচালিত একটি সমন্বিত কর্মসূচি। ২০২৫ সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) এবং ব্ল‍্যাক ব্যাংক-এর অংশীদারত্বে বাগেরহাটের রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় প্রকল্পটি চালু হয়। সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, জলবায়ু উপযোগী কৃষি সম্প্রসারণ এবং পরিবেশগত টেকসইতা নিশ্চিত করার মাধ্যমে প্রকল্পটি বর্তমানে প্রায় ৪৬ হাজার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কার্বন ফার্মিং সম্প্রসারণে উপকূলীয় অঞ্চলে ২৫ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা

আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬