ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

র‍্যালি, আলোচনা ও চারা বিতরণের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে পল্লী উন্নয়ন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিশ্বম্ভরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান। বিআরডিবি কার্যালয়ের নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, মহিলা সদস্য খাদিজা আক্তার এবং বিআরডিবি কর্মকর্তা খেলা রানী সরকারসহ অন্যান্যরা।আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও ট্রে বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমিতির নারী-পুরুষ সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‍্যালি, আলোচনা ও চারা বিতরণের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬