ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরন বিকাশ দেওয়ান

সংগৃহীত কপি

বর্ষা মৌসুমে পাহাড় ধস, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান।

প্রিয় পার্বত্যবাসী,

আসসালামু আলাইকুম, ঝু ঝু,নমস্কার, রিকোবায়া, খুলুমকা ও আন্তরিক শুভেচ্ছা নিবেন।চলমান বর্ষা মৌসুমে টানা ও অতিবৃষ্টির কারণে পার্বত্য রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধস, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন, বসতবাড়ি, সড়ক যোগাযোগ এবং জনসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।আমি, দীপেন দেওয়ান, জাতীয় সংসদ সদস্য, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে রাঙ্গামাটির জনগণ এবং পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- আপনারা সবাই সতর্ক থাকুন, অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করবেন না এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করুন।বিশেষ করে পাহাড়ের ঢাল, পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ টিলা, নদী-খাল সংলগ্ন এলাকা এবং ভূমিধসপ্রবণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে প্রয়োজনবোধে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মানবজীবনের নিরাপত্তাই সর্বাগ্রে বিবেচ্য।যে কোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করুন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।আমি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। শিশু, নারী, প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সহযোগিতা প্রদান করুন।সকলকে অনুরোধ করছি, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিশ্বাস করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র সরকারি নির্দেশনা এবং নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। আমাদের সম্মিলিত সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সময়োপযোগী পদক্ষেপই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি, তিনি যেন পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ সমগ্র দেশের মানুষকে সকল প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ থেকে নিরাপদ রাখেন এবং সবাইকে সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ থাকতে সর্বোচ্চ সহায়তা করেন। ধন্যবাদ।

(দীপেন দেওয়ান)
জাতীয় সংসদ সদস্য
রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬