ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ছাতা বিতরণ করলেন বিএনপি নেতা আখতারুজ্জামান সুমন

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে বিপাকে পড়া স্থানীয় অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ডের একাধিকবারের সফল কাউন্সিলর জনাব আখতারুজ্জামান সুমন। তাঁর ব্যক্তিগত সৌজন্যে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ছাতা উপহার দেওয়া হয়েছে।আজ (১৫ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে খোলা আকাশের নিচে বা ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে এই ছাতা তুলে দেওয়া হয়। আচমকা বৃষ্টিতে যেন তাঁদের মালামাল নষ্ট না হয় এবং ব্যবসা সচল রাখতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ছাতা উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এক ক্ষুদ্র ব্যবসায়ী আবেগপ্লুত হয়ে বলেন, “হঠাৎ বৃষ্টি নামলে আমাদের দোকান গোছাতে আর মালামাল বাঁচাতে খুব কষ্ট হতো। আখতারুজ্জামান সুমন ভাই আমাদের এই কষ্টের কথা চিন্তা করে ছাতা দিয়েছেন, এতে আমাদের অনেক উপকার হবে।”এই বিষয়ে জানতে চাইলে জননেতা জনাব আখতারুজ্জামান সুমন বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। বর্ষার এই সময়ে হঠাৎ বৃষ্টিতে তাঁদের ব্যবসা পরিচালনায় চরম বিঘ্ন ঘটে। সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই আমি আমার সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জনগণের সুখ-দুঃখে পাশে থাকার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”ছাতা বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সুমনের এই মানবিক উদ্যোগটি সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে বেশ প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ছাতা বিতরণ করলেন বিএনপি নেতা আখতারুজ্জামান সুমন

আপডেট সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬