ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মশক নিধন (ফগিং) কার্যক্রম পরিচালিত হয়েছে।আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিক প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে, তবে গতবছর যেসব এলাকায় ডেঙ্গুর উপদ্রব বেশি ছিল যেমন বাউন্ডারী রোড, চরপাড়াসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে শিক্ষা-প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের চলাচল বেশি, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন প্রতিনিয়ত ড্রেন, খাল, অপরিচ্ছন্ন এলাকা পরিষ্কার করছে। আমাদের নিয়মিত ৫০ জন মশক নিধন কর্মী রয়েছে, আরও ২৫ জনকে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো উপায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।মসিক প্রশাসক আরো জানান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬