ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন পাট নিয়ে বিপাকে খোকসার কৃষকেরা অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট, উন্নয়নের অপেক্ষায় ৩০ হাজার সনাতন ধর্মাবলম্বী খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত।

বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি 
  • আপডেট সময় : ০২:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের এক নারীর কাছ থেকে প্রতারনা করে বিপুল পরিমাণ টাকা নিয়ে অপর্যাপ্ত তহবিলের ব্যাংক চেক দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলার আসামি খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শ্যামল কুমার দাস এর পুত্র অনিরুদ্ধ দাস ওরফে সাগর ।বুধবার (২৯ জুলাই ) দুপুরে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনার শিকার নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ২১০, রামপাল। বিচারক মামলাটি আমলে নিয়ে আমাসীকে সমন জারির নির্দেশ দিয়েছেন।মামলার এজাহার সূত্রে জানাযায়, মামলার আসামি অনিরুদ্ধ দাস ওরফে সাগর বিভিন্ন সময় মামলার বাদীর কাছ থেকে টাকা ধার নিতো। একপর্যায়ে বিভিন্ন সমস্যার কথা বলে অত্যন্ত সুকৌশলে সে বাদীর কাছ থেকে নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তী ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা নেয়ার পর থেকে বিভিন্ন টালবাহানা শুরু করে। পরবর্তীতে গত ৭ জুন ২০২৬ তারিখে জনতা ব্যাংক কাটাখালি শাখার সঞ্চয় হিসাব নং ০১০০২৪০৯৭০৬২১ হতে তিন লক্ষ পনের হাজার টাকার একটি চেক দেয়। চেকটি বাদী ৮ জুন ২০২৬ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খুলনা শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল বলে চেকটি ডিজঅনার করে। পরবর্তীতে বিষয়টি উকিল নোটিশের মাধ্যমে অনিরুদ্ধ দাস ওরফে সাগরকে জানানো হয়। পরে ওই নারী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।মামলার বাদী ওই নারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা নেবার পরপরই অনিরুদ্ধ দাস ওরফে সাগর সুকৌশলে তাকে ব্যাবসার কথা প্রতারনা করে একটি তিনশত টাকার স্ট্যাম্পে চুক্তি করে আনুমানিক দেড় ভরি ওজনের স্বর্নের হার, ১০ আনা ওজনের স্বর্নের আংটি, প্রায় ১ ভরি ওজনের স্বর্নের বালা যার মোট আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সেটিও ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে তিনি অপর একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬