ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন পাট নিয়ে বিপাকে খোকসার কৃষকেরা অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট, উন্নয়নের অপেক্ষায় ৩০ হাজার সনাতন ধর্মাবলম্বী খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত।

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রতি রোববার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ইতিবাচক উদ্যোগ ইতোমধ্যেই জেলাব্যাপী আড়াই হাজারেরও বেশি স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে।
আজ ২ আগস্ট রবিবার সকালে ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন প্রমুখ ।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন’ সবারই কাম্য। পরিবেশ রক্ষায় দেশে সবুজ গাছপালা লাগানোর সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও নানা ধরনের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজায়ন করতে হবে। এছাড়াও স্কুলের আঙ্গিনা পরিষ্কার করা এবং গাছ রোপণের মতো কাজ শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলবে, যা সমাজ থেকে হারিয়ে যাওয়া ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত

আপডেট সময় : ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬