ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে আজ ২৬ জুলাই রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।জেলা প্রশাসক এসময় বলেন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তম পরিচ্ছন্নতাচর্চার মানসিকতা তৈরিতে ‘ক্লিন সানডে’ প্রোগ্রামের আওতায় এখন থেকে ময়মনসিংহের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিমাসেই মূল্যায়ন করা হবে। পরে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনার মাধ্যমে পুরস্কৃত করা হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে, তবে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। ‘ক্লিন ময়মনসিংহ’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক, যাতে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা যায়।শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চায় উদ্বুদ্ধ করে জেলা প্রশাসক বলেন, নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল, স্কুলের আঙ্গিনা, নিজের শহর পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে। প্রতি রবিবার স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।জেলা প্রশাসক উভয় স্কুলের আঙিনা, ভবন, স্কুলকক্ষ পরিষ্কারে শিক্ষার্থীদের নিয়ে নিজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, উভয় স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক স্কুলদ্বয়ের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০২:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬