ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা(রংপুর) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা(রংপুর) প্রতিনিধি 

রংপুরের পীরগাছায় প্রথমবারের মতো তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন।
সাম্প্রতিক সময়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, উপস্থিতি, অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
এ সময় তিনি শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান”বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তাদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
“সরকারের নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
এ সময় বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাদের মিঞা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভূমি) বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড

আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬