ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত অভিভাবকরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী, মো. রিয়াজুল ইসলাম, তানজিল সিকদার, সাজিদ রাব্বি, রেজাউল, শিহাব, বশার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের শিক্ষার বিকল্প নেই। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, বিদ্যালমুখী করা এবং তাদের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সচেতনতামূলক ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬