কসবামাজাইলে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

মো: তুহিন মন্ডল,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কসবামাজাইল বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাজারের একটি মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে মতিন বিশ্বাসকে আটক করা হয়।তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৪ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।এ ঘটনায় এসআই মো. শামীম হাসান বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মতিন বিশ্বাসের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক এবং মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে।পাংশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















