ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসা একতারপুর মাদক বিরোধী প্রতিরোধ সমাবেশ এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিলাইছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। অসুস্থ হনুমানটি নিজেই চিকিৎসা নিতে এলেন প্রাইভেট ক্লিনিকে। কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রচণ্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত জলঢাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ১৩৩ পরিবারে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায়  নিহত ২

খায়ের আহম্মদ খন্দকার লিমন ,স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
  • আপডেট সময় : ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খায়ের আহম্মদ খন্দকার লিমন ,স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার(১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকার ইছাম উদ্দিন (৫০)।স্থানীয়রা জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশার যাত্রীরা সবাই শৌখিন মৎস্যশিকারী ছিলেন। ভোরে বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়।পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বলে জানান পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায়  নিহত ২

আপডেট সময় : ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬