ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

দৌলতদিয়া বাস ডুবি, আগেই যাত্রী নামিয়ে দেওয়ায় ঘটেনি প্রানহানি।

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাস এস বি সুপার ডিলাক্স উদ্ধার করা হয়েছে। ৫ জুন শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ৭ নম্বর ফেরিঘাটে উঠার সময় নদীতে পড়ে যায় বাসটি, পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।বাসটিতে ৩৭ জন যাত্রীসহ মোট ৪০ জনের মতো ছিলেন। যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসে থাকা চালক, তার সহকারী ও সুপার ভাইজারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধারে কাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার পর বাসটি উদ্ধার হয়।এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রীসহ মোট ৪০ জনের মতো ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিরা ডালায় আঘাত করলে ডালা ভেঙ্গে বাসটি সরাসরি পদ্মা নদীতে আচড়ে পরে ডুবে যায়।তিনি জানান, বাসটির সব যাত্রীই ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক তাঁর সহকারী ও সুপারভাইজার বাসে ছিলেন। তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এরআগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে যায়। এতে ২৬ জনের প্রাণহানি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দৌলতদিয়া বাস ডুবি, আগেই যাত্রী নামিয়ে দেওয়ায় ঘটেনি প্রানহানি।

আপডেট সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬