সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
জহির রায়হান,কাউনিয়া (রংপুর)
- আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর)
রংপুরের কাউনিয়া মীরবাগ ভরসা কোল্ড স্টোরের সন্নিকটে রংপুর- কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৪৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার বেলা দুইটার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের মৃত্যু আবুল হোসেনের পুত্র এনামুল হক(৪৭) রাস্তা পারাপারের সময় মীরবাগ ভরসা কোল্ড স্টোরের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বিকেলে সে মারা যায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


























