ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন, ময়মনসিংহ ও বিআরটিএ জেলা সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান মানবিক হলেও তা আনন্দময় নয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণের মধ্য দিয়ে আংশিক ক্ষতিপূরণের চেষ্টা করা হলেও, তাদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। সারাবিশ্বে সড়ক দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে এই হার অত্যন্ত বেশি, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হচ্ছে।প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকেই সচেতন হতে হবে। দুর্ঘটনা রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কিন্তু জনগণের সচেতনতাও জরুরি। রাস্তা পারাপারে সাবধান হতে হবে, ফুটপাত ও মহাসড়কে দোকান নির্মাণ করা যাবে না। শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে জানাতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তবে সড়ক সচেতনতায় প্রাপ্তবয়স্করাও পিছিয়ে আছে। যানবাহন চালকদের সড়কে যান চলাচলের ক্ষেত্রে সচেতন হতে হবে, সিগন্যাল মানতে হবে। মোবাইল চালাতে চালাতে যান চলাচল অথবা সড়ক, মহাসড়ক পার হওয়া যাবে না।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক-মালিক, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রধান অতিথি ক্ষতিপূরণ চেক তুলে দেন।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এদিন ময়মনসিংহে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সরকারের গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র অংশ হিসেবে জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।ময়মনসিংহ জেলা প্রশাসন এবং ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬