ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসা একতারপুর মাদক বিরোধী প্রতিরোধ সমাবেশ এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিলাইছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। অসুস্থ হনুমানটি নিজেই চিকিৎসা নিতে এলেন প্রাইভেট ক্লিনিকে। কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রচণ্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত জলঢাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ১৩৩ পরিবারে ঈদ উপহার বিতরণ

বাগেরহাটে সাংবাদিক ও সাবেক মহিলা নৌবাহিনী কর্মকর্তার ওপর বিএনপি নেতার অতর্কিত হামলা, আহত -৩

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নে সাবেক এক নৌবাহিনী কর্মকর্তার বাড়ি নির্মাণে চাঁদা দাবি এবং তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও তার বাহিনীর বিরুদ্ধে।জানা গেছে, সাবেক নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার ফারজানা আক্তার নিজের বাড়ি নির্মাণ করতে গেলে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এই খবর পেয়ে বাগেরহাট জেলা প্রেসক্লাবের নির্দেশনায় সরজমিন অনুসন্ধানে যান দৈনিক অভয়নগর পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান।অনুসন্ধান ও সংবাদ সংগ্রহের একপর্যায়ে বিএনপি নেতা জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী মিজানুর রহমানের ওপর চড়াও হয়। এ সময় তারা ভুক্তভোগী ফারজানা আক্তার ও তার বৃদ্ধা মাকেও নির্মমভাবে পিটিয়ে জখম করে।হামলায় গুরুতর আহত অবস্থায় সংবাদকর্মী মিজানুর রহমান এবং সাবেক নৌবাহিনী কর্মকর্তা আহত অবস্থায় লেফটেন্যান্ট কমান্ডার ফারজানার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় বাগেরহাটের সাংবাদিক সমাজ ফুসে ওঠে এবং তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ভুক্তভোগী পরিবার চিকিৎসা গ্রহণের পর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে সাংবাদিক ও সাবেক মহিলা নৌবাহিনী কর্মকর্তার ওপর বিএনপি নেতার অতর্কিত হামলা, আহত -৩

আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬