ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট, উন্নয়নের অপেক্ষায় ৩০ হাজার সনাতন ধর্মাবলম্বী খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই।

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা

শেখ মাসুম বিল্লাহ,বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,বাগেরহাট প্রতিনিধি

খুলনা-মোংলা মহাসড়কে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া সড়ক দুর্ঘটনা, অকাল প্রাণহানি ও যানজট নিরসনে উক্ত সড়কটিকে অবিলম্বে ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাটের রামপালে এক বিশাল পথসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“খুলনা-মোংলা নিরাপদ সড়ক বাস্তবায়ন পরিষদ”-এর ব্যানারে এবং রামপালের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোয় গভীর শোক সমাবেশের শুরুতে সম্প্রতি খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রামপাল ইসলামাবাদ বড়বাড়ি হাফিজিয়া মাদরাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ১২ ই মার্চ একই পরিবারের ১৪ জনের মৃত্যু সহ অন্যান্য স্বজনদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, প্রতিনিয়ত এভাবে অকালে তাজা প্রাণ ঝরে যাওয়া মেনে নেওয়া যায় না। আর যেন কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় কাঁদতে না হয়, তার জন্য সড়কটিকে দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পথসভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।এতে উপস্থিত ছিলেন:কাজী জাহিদুল ইসলাম – সাবেক সদস্য সচিব, রামপাল উপজেলা বিএনপি,মোঃ মাজিদুর রহমান জুয়েল – প্রধান সমন্বয়কারী, রামপাল উপজেলা এনসিপি,মোঃ আলামিন শেখ সদস্য, জেলা কমিটি,মোঃ সাব্বির হোসেন সভাপতি, যুব বিভাগ (সদর ইউনিয়ন), বাংলাদেশ জামায়াতে ইসলামী,মাও জুলফিকার আলী আহ্বায়ক, রামপাল উপজেলা খেলাফত মজলিস,শেখ আবুল বাশার সাধারণ সম্পাদক, আলোকিত রামপাল,মোঃ মাহবুবুর রহমান প্রতিষ্ঠাতা, আল খিদমাতুল উন্মাহ ফাউন্ডেশন এছাড়াও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ এলাকার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ পথসভায় উপস্থিত ছিলেন।বক্তাদের বক্তব্য ও প্রধান দাবিসমূহ পথসভায় বক্তারা বলেন, খুলনা-মোংলা মহাসড়কটি দক্ষিণঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ধমনী। মোংলা বন্দর ও প্রস্তাবিত শিল্পাঞ্চলের গুরুত্ব অনুধাবন করে এই রাস্তাটি চার লেন করা অতীব জরুরি।তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:খুলনা থেকে মোংলা পর্যন্ত জাতীয় মহাসড়কটি অনতিবিলম্বে ৪ লেনে উন্নীত করা।ঝুঁকিপূর্ণ বাঁক সম্প্রসারণ ও সঠিক সিগন্যালিংয়ের মাধ্যমে যাত্রী ও পথচারীদের সুরক্ষা দেওয়া।অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো।সমাবেশ থেকে আয়োজকরা হুশিয়ারি দেন যে, জনগণের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে দক্ষিণঞ্চলের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা

আপডেট সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬