ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান

বিজিবির অভিযানে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা সহ আটক ০১

আমির হোসাইন  ‎,স্টাফ রিপোর্টার 
  • আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও হেলমেটসহ মোঃ সাগর মিয়া (২০) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার ভোরে উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সাগর মিয়া অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে শনিবার ভোরে বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহল দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় অবস্থিত বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা এবং হেলমেটের মূল্য ১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা।
আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজিবির অভিযানে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা সহ আটক ০১

আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬