ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড

ঈদের আনন্দে স্বস্তির ছোঁয়া: নিয়ামতপুরে ৪৩৫৬ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মো: মাসুদ রানা মিশু,নওগাঁ জেলা প্রতিনিধি: 
  • আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমের আওতায় ৪৩৫৬ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করেন।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঈদ উপলক্ষে এ বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। মূলত নিম্ন আয়ের পরিবারগুলো যেন ঈদের সময় কিছুটা স্বস্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোসা: মুর্শীদা খাতুন, সমাজসেবা অফিসের কর্মকর্তা সাদেকুল রহমান মন্ডল, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা রাজু আহমেদসহ ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রতন। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তারা বলেন, “১০ কেজি চাল আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। অন্তত ঈদের সময় সন্তানদের নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারবো।” একই সঙ্গে তারা বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।স্থানীয়রা মনে করছেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের আনন্দে স্বস্তির ছোঁয়া: নিয়ামতপুরে ৪৩৫৬ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬