ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড

আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগঝুঁকিতে থাকা মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।শুক্রবার সকালে উপজেলার গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমে ৫৩৭ জন উপকারভোগীর প্রত্যেককে ২ কেজি করে কুরবানির মাংস প্রদান করা হয়।আয়োজকরা জানান, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ওমর ফারুক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন সেলিম এবং ইউপি সদস্য খোকন মিয়া।ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে আমতলী উপজেলায় মোট ১ হাজার ২২৫ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে কুরবানির মাংস বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬