ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) মারা গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুম ওহাব মিয়া উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ি) বাসিন্দা এবং মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে। তিনি চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ি ঘটখালী (পাড়ের বাড়ি) এলাকায় অনুষ্ঠিত হবে।তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ওহাব মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১২:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬