ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগেরহাট বাধাল বাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক….ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাব সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত জীবনে একসঙ্গে এত মাংস পাইনি— ঈদের আনন্দে ভাসলেন আমতলীর বকফুল বেগম কিশোরগঞ্জে বড়লোকের দোকানের এক্সটেনশন  অভিযান শুরু  তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা

বাগেরহাট বাধাল বাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক….ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, সচেতনতা এবং জনসম্পৃক্ততার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।‘ডেঙ্গুমুক্ত দেশ গড়ি, সবাই মিলে সচেতন হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বর্তমানে ডেঙ্গু একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে হলে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং আক্রান্ত ব্যক্তির দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষ অতিথির বক্তব্য দেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।সভা শেষে উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাট বাধাল বাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক….ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই

আপডেট সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬