ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহ আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী মসিকের নতুন বাজারে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা সামাজিক সচেতনতা ও আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইনি সেবা দোরগোড়ায় জলঢাকায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক বার্ষিক ক্যাম্পেইন যুবসমাজকে রক্ষায় বাদাঘাট ইউনিয়নে মাদকবিরোধী অভিযান জোরদার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ রামপালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। লেখালেখি দিয়ে দেশ এবং দেশের বাইরের অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল।

লেখালেখি দিয়ে দেশ এবং দেশের বাইরের অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল।

আবুজার গিফারী 
  • আপডেট সময় : ০২:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুজার গিফারী 

জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক তুলতুল। চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে দুই বাংলার সাহিত্যাঙ্গনে নিজস্ব আলো ছড়িয়ে দেওয়া এক নাম-শাম্মী তুলতুল। সমকালীন বাংলা সাহিত্যে যাঁরা বহুমাত্রিক পরিচয়ে কাজ করছেন, তাঁদের মধ্যে তিনি নিঃসন্দেহে আলোচিত একজন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক।প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেল। বহুমাত্রিক এই পরিচয় তাঁর সৃষ্টিশীলতার বিস্তারকেই তুলে ধরে।এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত/বাংলাদেশ মিলিয়ে ১৭টি।২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’অ পাঠকমহলে আলোচনার জন্ম দেয় এবং বর্তমানে ভারতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এ পাওয়া যাচ্ছে। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মবু’ ও ‘মনজুয়াড়ি’, একজন কুদ্দুস ও কবি নজরুল, যেগুলো পাঠকপ্রিয়তা অর্জন করে বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিটি বইয়ে তিনি বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় বার্তা রাখার চেষ্টা করেন-যা তাঁর লেখাকে কেবল গল্প নয়, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও পরিণত করেছে।শিশু-কিশোর সাহিত্যে তাঁর সক্রিয় উপস্থিতি উল্লেখযোগ্য।তাঁর লেখা ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ গল্পটি দীপ্ত টিভি-তে নাট্যরূপে প্রচারিত হয়েছে। পাশাপাশি তাঁর রচনায় নির্মিত ‘লাল শরবত’ নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএম-এ। সাম্প্রতিক সময়ে তাঁর একটি গল্প ভারতে গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে-যা তাঁর সাহিত্যকর্মের প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক মাত্রা নির্দেশ করে। তিনি “রুম টু রিড বাংলাদেশ”-, এনলিস্টেড লেখিকা হিসেবেও সম্মাননা অর্জন করেছেন।তার বই পাওয়া যাচ্ছে রকমারি,প্রথমা, দারাজ ছাড়াও সকল অনলাইনে।এ ছাড়াও রবি বইঘর এপ্স, বাংলালিংক এয়ারটেল এপ্সে তার বই ই.বুকে পড়তে পারবে তার পাঠকরা।লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে রয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারি সম্মাননা, উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা। খাগড়াছড়ির পাঠকসমাজ ভালোবেসে তাঁকে ‘রাজকন্যা’ উপাধিতেও ভূষিত করেছে।সম্প্রতি তিনি পেয়েছেন রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬।সাহিত্যচর্চার বাইরে গণমাধ্যমেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। তিনি নিয়মিত রেডিওতে খবর পাঠ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লেখালেখি দিয়ে দেশ এবং দেশের বাইরের অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল।

আপডেট সময় : ০২:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬