রামপালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।সোমবার ৮ই জুন সকালে রামপাল উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও বাংলাদেশ সরকারের জাতীয় বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে বৃক্ষ রোপন, পরিবেশ দূষণ রোধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা নির্বাহী অফিসার, রামপাল।সভাপতিত্ব করেন মো: ইনসাদ ইবনে আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, রামপাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো: শাহিনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রামপাল, রুহুল আমিন সরকার,ন্যাশনাল কোঅর্ডিনেটর-এক্সটারনাল এনগেজমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট এন্ড আরবান লাইভলীহুড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মো: রুহুল আমিন, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, ইন্টিগ্রেটেড লাইভলীহুড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ , ফুলি সরকার, সিনিয়র ম্যানেজার, রামপাল এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এডিপির কর্মকর্তারা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রতিটি বাড়ি, স্কুল-কলেজ প্রাঙ্গন বৃক্ষ রোপনের আওতায় নিয়ে আসনে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানকে আমি সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি, সকলের প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর রামপাল গড়ে তুলতে পারব। এ বিষয়ে যুব সমাজকেও এগিয়ে আসতে হবে।উল্লেখ্য যে, এ কর্মসূচীর মাধ্যমে উদ্ভোধন করা হলো বৃক্ষরোপন কর্মসূচী। রামপাল উপজেলায় ১০০০ পরিবারের মাঝে ৫টি করে ফলের চারা বিতরন করা হবে। আর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ বছর প্রায় পনের লক্ষ বৃক্ষ রোপনের পরিকল্পনা বাস্তবায়ন করবে।






















