ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড

আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির শঙ্কা, সতর্ক পানি উন্নয়ন বোর্ড

আমির হোসাইন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর
উপজেলার তাহিরপুর-আনোয়ারপুর সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। হাট-বাজারে যাতায়াত, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল এবং গবাদিপশু পরিবহনে দেখা দিয়েছে ভোগান্তি।স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুলিয়ারা, বৌলাই, যাদুকাটা, চলতি ও রক্তি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে তাহিরপুর-আনোয়ারপুর সড়কে পানি উঠে সড়কটি আংশিক তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় মানুষকে নৌকায় করে হাট-বাজারে যাতায়াত করতে হচ্ছে। গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে যেতে না পেরে বিপাকে পড়েছেন খামারিরাও।
এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রোববারও থেমে থেমে অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পানি বৃদ্ধির কারণে তাহিরপুর, মধ্যনগরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি প্রবেশ করেছে। এতে সাধারণ মানুষ তাদের বসতভিটা, গবাদিপশু ও খাদ্যশস্য নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “আগামী প্রায় ৪০ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির শঙ্কা, সতর্ক পানি উন্নয়ন বোর্ড

আপডেট সময় : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬