ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

মাইনুল ইসলাম রাজু,আমতলী ( বরগুনা)  প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী ( বরগুনা)  প্রতিনিধি

বরগুনার আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।১০ জুলাই (শুক্রবার) দিবাগত গভীর রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামে নজরুল ইসলাম মুন্সির মাছের ঘেরে ওই ঘটনা ঘটে। এতে দুর্বৃত্তরা তার লাগানো প্রায় অর্ধশতাধিক ফলন্ত কলা গাছ কেটে ফেলে রেখে গেছে। এমন ঘটনায় ভূক্তভোগীসহ স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে।জানা গেছে, উপজেলার গুলাশাখালি ইউনিয়নের আঙুলকাটা গ্রামের মোঃ নজরুল ইসলাম মুন্সির সাথে দীর্ঘদিন ধরে খেকুয়ানি মৌজার ১৮৫১নং দাগের ১১ শতাংশ জমি নিয়ে একই এলাকার জাকির হোসেন গংদের সাথে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় নজরুল ইসলাম মুন্সি বাদি হয়ে ২৬ জনকে বিবাদী করে আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন। যার নং ১২৬/২৫। ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করে বলেন, আমার মামলার বিবাদি জাকির হোসেনের নির্দেশে মামুন মুন্সির নেতৃত্বে আলি আহমেদ খান, মোতালেব শিকদার, সেকান্দার শিকদারসহ অন্যান্য দুর্বৃত্তরা রাতের আধারে আমার মাছের ঘেরের চারপাশে থাকা ফলন্ত অর্ধশতাধিক কলা গাছ কেটে ফেলে রেখে গেছে। তিনি আরো বলেন, তাদের সাথে পূর্বে আমার  ১১ শতাংশ জমি নিয়ে একটি দেওয়ানি মামলা আদালতে চলমান রয়েছে। আমি আমার ভোগদখলিয় মাছের ঘেরের পাশে থাকা ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার বিচার চাই।ওই বিষয়ে অভিযুক্ত মামুন মুন্সির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন,  ওই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬