ডাউয়াবাড়ীর সার্বিক উন্নয়নে রোকনুজ্জামান সেলিমের বিকল্প নেই: মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
- আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

মোঃনুরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি
আসন্ন ২ নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে স্থানীয় নির্বাচনী হাওয়া। ডাউয়াবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও একটি আদর্শ জনবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণ। এই পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন “সচেতন বিবেকের জ্বলন্ত প্রতীক” মো: রোকনুজ্জামান সেলিম। এলাকার সচেতন নাগরিক সমাজ ও সাধারণ ভোটারদের একাংশ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান এবং তার পক্ষে একাত্মতা প্রকাশ করছেন।ডাউয়াবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, জবাবদিহিতামূলক ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই এখন সময়ের দাবি। স্থানীয় জনসাধারণের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই ইউনিয়নের সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। আর সেই যোগ্যতার মাপকাঠিতে মো: রোকনুজ্জামান সেলিম সর্বমহলে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।এলাকার তরুণ ও যুবসমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান সময়ে সমাজকে মাদকের করাল গ্রাস এবং দুর্নীতি থেকে মুক্ত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মো: রোকনুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে মাদক, দুর্নীতি ও স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তিনি নির্বাচিত হলে ডাউয়াবাড়ী হবে একটি সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে এবং প্রশাসনের প্রতিটি স্তরে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।নির্বাচনী প্রস্তুতি ও জনসমর্থন নিয়ে স্থানীয় একাধিক ভোটারের সাথে কথা বললে তারা জানান, “সেলিম ভাই একজন সাধারণ মানুষের নেতা। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তিনি কোনো ক্ষমতার মোহ থেকে নয়, বরং ডাউয়াবাড়ীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচনে লড়ছেন। আমরা এমন একজন জনবান্ধব মানুষকেই আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই।”আসন্ন ২ নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ডাউয়াবাড়ীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে এবং একটি শোষণমুক্ত সমাজ গড়তে মো: রোকনুজ্জামান সেলিম ভাইকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এলাকার সচেতন মহল মনে করেন, সেলিমের বিজয় মানেই ডাউয়াবাড়ীর আপামর জনতার বিজয়।

























