ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা ময়নুল ইসলামকে পুনরায় জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেখতে চায় তৃণমূল
- আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ নুরুজ্জামান নীলফামারী
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং জলঢাকা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব ময়নুল ইসলাম—যিনি দীর্ঘ সময় ধরে জলঢাকা বিএনপিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন। রাজপথের জেল-জুলুম, নির্যাতন এবং রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হয়েও যিনি কদাচ আদর্শ থেকে বিচ্যুত হননি, তাকেই পুনরায় জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।সাংগঠনিকভাবে একজন যোগ্য ও দূরদর্শী নেতা হিসেবে দলের কঠিন ও দুর্যোগপূর্ণ দিনগুলোতে তিনি সব সময় নেতা-কর্মীদের পাশে থেকেছেন। নিয়মিত তৃণমূলের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে তিনি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।স্থানীয় নেতাকর্মীদের মতে, ময়নুল ইসলাম কেবল একজন রাজনৈতিক অভিভাবকই নন, বরং তিনি জলঢাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর শক্ত ভিত্তি গড়ে তোলার ‘কর্মী গড়ার কারিগর’। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি তৃণমূলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দেশনায়ক তারেক রহমানের হাতকে স্থানীয় পর্যায়ে শক্তিশালী করতে তার নিরলস প্রচেষ্টা সর্বজনবিদিত।জলঢাকা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জোর দাবি, আসন্ন কমিটিতে ময়নুল ইসলামকে আবারও সাধারণ সম্পাদক পদের দায়িত্বে ফিরিয়ে আনা হোক। তারা মনে করেন, তার মতো অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠকের নেতৃত্বেই আগামী দিনে জলঢাকা বিএনপি যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

























