ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।
এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী বলেন, “একটি শক্তিশালী ও গণমুখী সংগঠন গড়ে তুলতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে আরও সুসংহত করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।” “পীরগাছা উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে দলের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণেই সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থেকে কাজ করার মাধ্যমে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় করা হবে।”
তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬